জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া হলো জাবালুন নূর ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০২২ সালের জানুয়ারি মাসে বেতবাড়িয়া (প্রধান) শাখায় নূরানী ও হিফজ বিভাগে মোট ২৫০ জন ছাত্র-ছাত্রী এবং ১৫ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে। ২০২৪ সালে এই প্রতিষ্ঠানে কওমী বিভাগ চালু করা হয়, যার মাধ্যমে দ্বীনি শিক্ষার পরিসর আরও সম্প্রসারিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত এবং ৭০ জন শিক্ষক-শিক্ষিকা দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন।
আলহামদুলিল্লাহ, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বেতবাড়িয়ায় উল্লেখযোগ্য পরিমাণ জমি ক্রয় করা হয়েছে এবং আরও ক্রয় করার পরিকল্পনা চলছে। বর্তমানে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম প্রধান শাখা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ শহরের ১০টি ভাড়া ভবনে পরিচালিত হচ্ছে; তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজ সম্পন্ন হলে ইনশাআল্লাহ সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নিজস্ব সুবিশাল ক্যাম্পাসে একত্রে পরিচালিত হবে।
আমাদের বৈশিষ্ট্যসমূহ:
* নূরানী, হিফজ ও কওমি বিভাগে পৃথকভাবে ছেলে ও মেয়েদের পাঠদানের ব্যবস্থা।
* জাতীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ দ্বারা পাঠদান।
* ছেলে ও মেয়েদের জন্য আলাদা শ্রেণিকক্ষ এবং নিরাপদ পরিবেশ।
* পাঠদানের উপযোগী মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ।
* যুগ উপযোগী এক অনন্য সিলেবাস।
* নৈতিকতা ও আদব শেখানোর উপর বিশেষ গুরুত্বারোপ।
* প্রতিদিন নিয়মিত কুরআন তিলাওয়াত, হাদীস পাঠ ও আদর্শ ইসলামী চরিত্র গঠনের অনুশীলন।
* অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের ব্যবস্থা।
যোগাযোগঃ
* প্রধান শাখা (বেতবাড়িয়া)
ঠিকানাঃ বেতবাড়িয়া, বারঘরিয়া, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
কল করুনঃ 01326-291128, 01326-291115
ইমেইলঃ [email protected]
* শহর শাখা (গুলবাগ, শিবতলা)
ঠিকানাঃ গুলবাগ, শিবতলা (বেলতলা মসজিদের অপর পাশে), চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
কল করুনঃ 01326-291116, 01326-291120
ইমেইলঃ [email protected]
* বালিকা শাখা (গুলবাগ, শিবতলা)
ঠিকানাঃ গুলবাগ, শিবতলা (বেলতলা মসজিদের অপজিট পাশের গলি), চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০
কল করুনঃ 01325-366841, 01325-366853, 01326-291120
ইমেইলঃ [email protected]